NID হারিয়ে গেলে নতুন কপি পাওয়ার নিয়ম ২০২৬

NID হারিয়ে গেলে নতুন কপি পাওয়ার নিয়ম

জাতীয় পরিচয়পত্র (NID Card) আমাদের নাগরিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড কেনা, সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণ—সব ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্র অপরিহার্য।। কিন্ত অনেক সময় আমাদের ভুলে আমরা আমাদের মূল্যবান NID কার্ডটি হারিয়ে ফেলি। তখনই শুরু হয় দুশ্চিন্তা।

তাই আপনি যাতে NID কার্ডটি হারিয়ে গেলেও আবার পুনরায় দ্রুত কার্ডটি ফিরে পেতে পারেন। এবং ঘরে বসেই নতুন NID কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আজকের আর্টিকেলে আমরা ধাপে ধাপে এই বিষয়েই আলোচনা করবো।

NID হারিয়ে গেলে নতুন কপি পাওয়ার নিয়ম

Table of Contents

স্টেপ ১: থানায় জিডি (GD) করা

আপনার এনআইডি কার্ড হারিয়ে গেলে, নষ্ট হলে বা চুরি হয়ে গেলে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করা। এটি আপনি দুইভাবে করতে পারেন:

  • সরাসরি থানায় গিয়ে
  • অনলাইনে GD করে

অনলাইনে GD করার জন্য ভিজিট করুন gd.police.gov.bd। সেখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর (যদি জানা থাকে), বর্তমান ঠিকানা, সচল মোবাইল নম্বর ও ই-মেইল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

✅ GD সম্পন্ন হলে অবশ্যই GD কপির স্ক্যান বা ছবি সংরক্ষণ করুন, কারণ অনলাইনে এনআইডি পুনরায় আবেদনের সময় এটি আপলোড করতে হবে

স্টেপ ২: প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য

নতুন এনআইডি কার্ডের আবেদন করার জন্য আপনার অবশ্যই নিচের ডুকেমেন্ট গুলো প্রয়োজন পড়বে।

  • আপনার হারিয়ে যাওয়া এনআইডি কার্ডের নম্বর (যদি মনে থাকে না থাকলেও সমস্যা নাই।)
  • থানায় জিডি করা কপির স্কান করা কপি বা রিষ্কার ছবি
  • এনআইডি ওয়েবসাইটে লগইন করার জনএ একটা সচল মোবাইল নম্বর।

স্টেপ ৩: এনআইডি পুনরায় পাওয়ার ফি

হারিয়ে যাওয়া এনআইডি কার্ড পুনরায় ফিরে পেতে সরকারকে একটা নির্দিষ্ট পরিমান ফি প্রদান করতে হয়। ২০২৬ সালের নিয়ম অনুযায়ী প্রথম বার এনআইডি কার্ড হারিয়ে গেলে ২৩০ টাকা প্রদন করতে হবে। দ্বিতীয়বার হারালে ৩৪৫ টাকা এবং পরবর্তী তে হারালে প্রতিবার ৫৭৫ টাকা। এই ফি বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।

স্টেপ ৪: অনলাইনে আবেদনের ধাপসমূহ (Step-by-Step)

অনলাইনে আবাদেন করার জন্য আপনাকে প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট services.nidw.gov.bd এ প্রবেশ করতে হবে। এবং পরবর্তীতে আপনার এনআইডি নম্বর জম্ম তারিখ দিযে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ফেস ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

লগইন প্রক্রিয়া সম্পর্ন হলো এবার ড্যাশবোর্ড থেকে পুনরায় কার্ড প্রাপ্তি বা Reissue‘ বাটনে ক্লিক করুন। আপনার সামনে একটা ফরম ওপেন হবে। সেখানে আপনার কার্ড হারানোর কারণ সিলেক্ট করুন এবং থানার নাম ও জিডি নম্বর প্রদান করুন। এরপর ফি প্রদান করুন। পরবর্তীতে থানায় জিডি করা স্কান কপি আপলোড করুন। এবং সাবমিট করে আবেদন টি সম্পূর্ন করুন।

আবেদন স্ট্যাটাস চেক করবেন যেভাবে

services.nidw.gov.bd ওয়েবসাইটে লগইন করুন। এরপর ড্যাশবোর্ডে গিয়ে Application Status অপশন চেক করুন। এখান থেকে আপনার আবেদন প্রক্রিয়া কোন স্টেজে আছে যেমন পেন্ডিং বা প্রসেসিং ইত্যাদি দেখতে পারবেন।

কতদিন সময় লাগে এবং কার্ড পাবেন কীভাবে

আবেদন করার পর আগমী ৭ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে আপনার আবেদনটি যাচাই বাছাই করা হবে। আবেদন প্রক্রিয়াটির যাচাই অনুমোদিত হলে আপনার মোবাইলে একটা এসএমএস পাবেন।

এরপর পোর্টাল থেকে আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি (PDF) ডাউনলোড করে নিতে পারবেন। এই অনলাইন কপিটি সব জায়গায় অরিজিনাল কার্ডের মতোই গ্রহণযোগ্যটা পাবে। তবে কিছু ক্ষেত্রে (যেমন: পাসপোর্ট, বিদেশি ভিসা বা কিছু ব্যাংকিং কাজ) ফিজিক্যাল কার্ড প্রয়োজন হতে পারে।

স্মার্ট কার্ড হারালে কি আবার স্মার্ট কার্ড পাবেন?

যদি আপনার স্মার্ট কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে অনলাইন আবেদন করলে স্মার্ট কার্ড পাবেন না। কারন অনলাইনে আবদেন করে শুধু মাএ PDF ডাউনলোড করে লেমিনেটেড করে নিতে পারবেন। তবে স্মার্ট কার্ড পেতে হলে রি-ইস্যু করতে হবে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও কার্ডের স্টকের ওপরেও এটা অনেকটা নির্ভর করে।

গুরুত্বপূর্ণ সতর্কতা

⚠️ এনআইডি হারানোর সাথে সাথে দ্রুত GD করুন, যাতে কেউ আপনার এনআইডি নম্বর ব্যবহার করে অপব্যবহার করতে না পারে। এছাড়াও আবেদনে ভুল তথ্য দিলে আপনার আবেদন বাতিল হতে পারে অথবা প্রসেসিং সময় বেশি লাগতে পারে।

উপসংহার:

এনআইডি কার্ড হারিয়ে যাওয়া বর্তমানে মোটেও দুশ্চিন্তার কোন বিষয় নয়। আধুনিক অনলাইন ব্যবস্থার কারণে খুব সহজেই ঘরে বসে পুনরায় এনআইডি কার্ডের জন্য আবেদন করা যায়। সঠিক নিয়ম অনুসরণ করলে অল্প সময়ের মধ্যেই আপনার এনআইডির অনলাইন কপি পেয়ে যাবেন।

এই বিষয়টি নিয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top