জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে ও কতদিন সময় লাগে (২০২৬ আপডেট)

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে ও কতদিন সময় লাগে (২০২৬ আপডেট)

জন্ম নিবন্ধন পৃথিবীর প্রতিটি ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি নথি, যা তার পরিচয়, নাগরিকত্ব ও আইনগত সমস্ত অধিকার প্রমাণ করে থাকে। শিক্ষা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পতএ, চাকরি, ব্যাংক একাউন্ট কিংবা বিদেশ যাওয়ার মত প্রায় সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বয়স জাচাই করনে জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ন।

কিন্ত সমস্যা তখনই শুরু হয় যখন আমাদের অতি গুরুত্বপূর্ন জন্ম নিবন্ধন কাগজে নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম বা ঠিকানার ভুল থাকে তাহলে ভবিষ্যতে অনেক সমস্যায় পড়তে হয়। তাই আজকের এই লেখায় ২০২৫ সালের আপডেট অনুযায়ী জন্ম নিবন্ধন সংশোধন করার পুরো প্রক্রিয়া বিস্তারিত ভাবে জানাবো। যেমন: জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগবে বা কত সময় লাগবে কিংবা কিভাবে কোথায় গিয়ে অবেদন করতে হবে এবং আবেদন করার আগে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে?

    জন্ম নিবন্ধন সংশোধন বলতে কী বোঝায়

    জন্ম নিবন্ধন কাগজে ভুল ভাবে লেখা যেকোনো তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ কিংবা পিতা মাতার নাম ইত্যাদি সঠিক ভাবে লেখার প্রক্রিয়াকে জন্ম নিবন্ধন সংশোদন করা বলে।

    জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে (২০২৬)

    বাংলাদেশে ২০২৬ সালের আইন অনুযায়ী জন্ম নিবন্ধন সংশোধন করার ফি বা টাকা কত লাগে এটা নির্ভর করে সংশোধন করার ধরন এবং অবেদন কারী কোথায় অবস্থান করছেন এটার উপর। নাম, পিতা-মাতা নাম, ঠিকানা ইত্যাদি সংশোধন করার জন্য সাধারনত ৫০ টাকা সংশোধন ফি পরিশোধ করতে হয়। জন্ম তারিখ সংশোধন করতে ১০০ টাকা ফি প্রদান করতে হয়। এবং জন্ম নিবন্ধনের নকল কপি বানাতে ৫০ টাকা দিতে হয়। তাছাড়া বাংলা বা ইংরেজি করতে কোন রকম ফি প্রদান করতে হয় না। তাছাড়া বিদেশে অবস্থান করে জন্ম নিবন্ধন সংশোধন করলে এই ফি এর ডাবল ফি প্রদান করতে হয়।

    সহজে বোঝার জন্য নিচে একটা তালিকা দেয়া হল:

    সংশোধনের ধরনদেশে
    নাম, পিতা-মাতা, ঠিকানা ইত্যাদি সংশোধন৫০ টাকা
    জন্ম তারিখ সংশোধন১০০ টাকা
    সংশোধনের পর বাংলা ও ইংরেজি সনদের কপিবিনা ফি
    জন্ম নিবন্ধনের নকল কপি৫০ টাকা

    💳 ফি পরিশোধের পদ্ধতি

    বর্তমানে বাংলাদেশের প্রায় অনেক ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন থেকে e-challan, বিকাশ / নগদ, অথবা সরাসরি ক্যাশের মাধ্যমে জন্ম নিবন্ধন সংশোধন করার ফি প্রদান করা যায়।

    মোট খরচ কত হতে পারে

    সত্যি বলতে বাস্তবে একজন বাংলাদেশী নাগরিকের জন্ম নিবন্ধন সংশোধন করতে সাধারনত সরকারি ফি ৫০–১০০ টাকা টাকা। এছাড়া অতিরিক্ত ফি যেমন ফটোকপি, স্কান, যাতায়াত ইত্যাদি মিলিয়ে আরো ১০০ থেকে ২০০ টাকা খরচ হতে পারে। যা এলাকা ভেদে ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে সব মিলিয়ে প্রায় ২০০-৩০০ টাকা খরচ হতে পারে।

      জন্ম নিবন্ধন সংশোধন করতে কতদিন সময় লাগে

      জন্ম নিবন্ধন সংশোধন করতে কত সময় লাগে তা নির্ভর করে সংশোধনের ধরন, এবং অফিসের অনন্য কাজের উপর। যদি আপনি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে ৩-১৫ কর্মদিবসের ভিতর অথবা যদি অফিসে গিয়ে সরাসরি আবেদন করেন সেক্ষেত্রে অনেক সময় বেশি সময় লাগে যেমন ৭-৪৫ কর্ম দিবস লাগতে পারে। সাধারনত নামে বা ঠিকানায় বানানে হালকা-পাতলা ভুল থাকলে আবেদন করলে দ্রুত সংশোদন করে দেয়। কিন্ত জন্ম তারিখ বা বয়সে বড় কোন পার্থক্য সংশোধনের ক্ষেত্রে যাচাই বাছাইয়ে একটু বেশি সময় লাগতে পারে।

      বয়স সংশোধন নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

      শিক্ষাগত যোগ্যতার সনদ অনুযায়ী বর্তমানে জন্ম সাল (Year) পরিবর্তন করা প্রায় অসম্ভব। তবে বিশেষ ক্ষেত্রে যদি ৫ বছরের কম বয়সী শিশু হয় এবং হাতে শক্ত প্রমান থাকে তাহলে বয়স সংশোধন করা যায়। তবে এটাও খুব জটিল একটি প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ। তুলনামূলকভাবে শুধু দিন ও মাস সংশোধন করা সহজ হয়ে থাকে।

      জন্ম নিবন্ধন সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

      সংশোধিত তথ্যপ্রয়োজনীয় ডকুমেন্ট
      নাম / জন্ম তারিখজাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ, টিকা কার্ড
      পিতা-মাতার নামপিতা-মাতার NID / জন্ম নিবন্ধন
      ঠিকানাইউটিলিটি বিল, হোল্ডিং ট্যাক্স রশিদ
      বয়স সংশোধনশিক্ষা সনদ, NID (শুধু দিন ও মাস)

      🔍 কোন বয়সে কোন কাগজ বেশি কার্যকর

      যদি আপনার বয়স ৫বছরের নিচে হয় সেক্ষেত্রে টিকা কার্ড বা হাসপাতালের জন্ম সনদ প্রয়োজন হয়। এছাড়া ৫-১৮ বছরের হলে স্কুল সার্টিফিকেট এবং ১৮ বছরের উপরে হলে জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্ট ইত্যাদি ডুকোমেন্ট দরকার হবে।

        অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার সংক্ষিপ্ত নিয়ম

        অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আপনাকে bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর এই ওয়েবসাইটের ডাসবোর্ড থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন লেখায় প্রবেশ করতে হবে। এরপর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। এবং যেখানে সংশোধন করবেন সেখানে সঠিক তথ্য নির্বাচন করুন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে এবার ফি প্রদান করে আবেদন সাবমিট করুন। এবার আবেদন প্রিন্ট করে স্থানীয় অফিসে প্রিন্ট কপি জমা দিন।

        সংশোধনের আগে যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে (Pro Tips)

        • আপনার জন্ম নিবন্ধনটি ১৭ ডিজিটের ডিজিটাল কিনা আগে নিশ্চিত করুন
        • একাধিক ভুল থাকলে এক আবেদনেই সবগুলো সিলেক্ট করে দিন। যাতে ভবিষ্যতে আর করা না লাগে।
        • ডকুমেন্ট স্ক্যান করার সময় ফাইল সাইজ ১০০ KB-এর মধ্যে রাখুন
        • ছবি যেন স্পষ্ট ও ঝাপসা না হয় সেই দিকে খেয়াল রাখুন।

        কেন জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন যে কারনে বাতিল হতে পারে

        অনেক সময় জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করার পরও তা বাতিল হয়ে যায়। এটা যে কারনে বাতিল হতে পারে তা হল:

        অস্পষ্ট বা ঝাপসা ডকুমেন্ট আপলোড করলে। আপনি যে প্রমান পত্র দিয়ে আবেদন করবেন যদি সেখানে তথ্যের মিল না থাকে। ‍ভুল নিবন্ধন অফিস নির্বাচন করলে। অসম্পূর্ন বা ভুল তথ্য দিলে।

        জন্ম নিবন্ধন সংশোধন আবেদন স্ট্যাটাস চেক

        জন্ম নিবন্ধন সংশোধনে আবেদন করার পর আবেদন স্ট্যাটাস চেক করার জন্য https://bdris.gov.bd/br/application/status ভিজিট করুন।

        আবেদন চেক করার জন্য জন্ম নিবন্ধন নম্বর এবং অ্যাপ্লিকেশন আইডি প্রয়োজন হবে।

        সচরাচর যেসব প্রশ্ন করা হয় (FAQ)

        ❓ জন্ম নিবন্ধন কতবার সংশোধন করা যায়?
        👉 সর্বোচ্চ ৪ বার।

        ❓ পাসপোর্ট দিয়ে কি জন্ম নিবন্ধন সংশোধন করা যায়?
        👉 হ্যাঁ, প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়।

        ❓ আবেদন বাতিল হলে কী করবেন?
        👉 ভুল সংশোধন করে পুনরায় আবেদন করতে হবে।

        ❓ জন্ম সাল পরিবর্তন করা যায়?
        👉 সাধারণত না, শুধু দিন ও মাস সংশোধন করা তুলনামূলক সহজ।

        শেষ কথা

        যদি আপনার জন্ম নিবন্ধনে কোন ভুল থাকে তাহলে দেরি না করে দ্রুত তা সংশোধন করুন। কারন ভবিষ্যতে একটা ছোট ভুল আপনাকে বড় সমস্যায় ফেলে দিতে পারে। সেই সাথে আশা করি এই আর্টিকেলের মাধ্যমে কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করতে হয়? কত টাকা লাগে এবং কত দিন সময় লাগে ২০২৬ এই সম্পর্কে সব তথ্য পরিষ্কার ও নির্ভরযোগ্য ধারণা পেয়েছেন।

        জন্ম নিবন্ধনে কোনো ভুল থাকলে দেরি না করে দ্রুত সংশোধন করা উচিত। কারণ ভবিষ্যতে এই ছোট ভুল বড় সমস্যার কারণ হতে পারে।
        আশা করি এই লেখার মাধ্যমে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে ও কতদিন সময় লাগে (২০২৬) সম্পর্কে পরিষ্কার ও নির্ভরযোগ্য ধারণা পেয়েছেন।

        Leave a Comment

        Your email address will not be published. Required fields are marked *

        Scroll to Top