বর্তমান যুগে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। জাতীয় পরিচয়পত্র ছাড়া সিম নেওয়া যাবে কি না? কিন্তু স্মার্টফোনে সিম কার্ড ছাড়া ব্যবহার করা কার্যত অক্সিজেন ছাড়া মানুষের বেঁচে থাকার মতোই। কারণ যোগাযোগ থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার, মোবাইল ব্যাংকিং ও জরুরি সেবা—সবকিছুতেই আমরা সিম কার্ডের ওপর নির্ভরশীল।
Table of Contents
আর আমরা সবাই জানি, সিম কার্ড পেতে হলে সাধারণত একটি পরিচয়পত্র, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র (NID) প্রয়োজন হয়। এমন অবস্থায় অনেকের মনেই একটি স্বাভাবিক প্রশ্ন জাগে—
জাতীয় পরিচয়পত্র (NID) ছাড়াও কি বাংলাদেশে সিম কার্ড কেনা যাবে?
এর উত্তর হলো—হ্যাঁ, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র ছাড়াও সর্বোচ্চ ২টি সিম কার্ড কেনা যাবে।
এই আর্টিকেলে আমরা বিটিআরসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পরিচয়পত্র ছাড়া সিম কেনার নিয়ম, শর্ত, সীমাবদ্ধতা এবং করণীয় বিষয়গুলো সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করবো।
কোন কোন নথি দিয়ে NID ছাড়া সিম কেনা যাবে?
আপনার যদি জাতীয় পরিচয়পত্র (NID) না থাকে, তাহলে নিচে উল্লেখিত ডকুমেন্টগুলোর যেকোনো একটি ব্যবহার করে আপনি সর্বোচ্চ দুটি সিম কার্ড কিনতে পারবেন—
- ✅ পাসপোর্ট
- ✅ ড্রাইভিং লাইসেন্স
- ✅ জন্ম নিবন্ধন সনদ
তবে সিম কেনার পর নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র দিয়ে পুনঃনিবন্ধন করা বাধ্যতামূলক। সিম কেনার দিন থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে এই পুনঃনিবন্ধন সম্পন্ন করতে হবে।
৬ মাসের মধ্যে নিজের NID না হলে কী হবে?
অনেকের মনে প্রশ্ন আসতেই পারে—৬ মাসের মধ্যে যদি নিজের জাতীয় পরিচয়পত্র না হয়, তাহলে কি মা–বাবা বা পরিবারের অন্য কারো NID দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে?
👉 না, যাবে না।
বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, যে ব্যক্তির পাসপোর্ট, জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে সিমটি কেনা হয়েছে, সেই সিমটি পরবর্তীতে একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (NID) বিপরীতেই পুনঃনিবন্ধন করতে হবে।
❌ মা, বাবা, ভাই, বোন বা পরিবারের অন্য কারো NID দিয়ে পুনঃনিবন্ধন বা রেজিস্ট্রেশন করা যাবে না।
NID ছাড়া কেনা সিম কতদিন ব্যবহার করা যাবে?
বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট, জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কেনা সিম কার্ড আপনি সর্বোচ্চ ৬ মাস ব্যবহার করতে পারবেন।
এই ৬ মাসের মধ্যেই সিমটি অবশ্যই আপনার নিজস্ব জাতীয় পরিচয়পত্র দিয়ে পুনঃনিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে NID দিয়ে নিবন্ধন না করা হলে সিম কার্ডটি ব্লক করে দেওয়া হবে।
সিম ব্লক হওয়ার আগে কি কোনো নোটিশ দেওয়া হবে?
👉 হ্যাঁ ✔
৬ মাসের সময়সীমা শেষ হওয়ার এক মাস আগে থেকেই মোবাইল অপারেটর আপনার নম্বরে একাধিকবার SMS পাঠিয়ে নোটিশ দেবে। এছাড়াও SMS-এর মাধ্যমে পুনঃনিবন্ধনের পদ্ধতিও জানিয়ে দেওয়া হবে।
৬ মাস শেষে সিম ব্লক হলে কি আবার নতুন করে সিম কেনা যাবে?
👉 না।
বিকল্প নথি (পাসপোর্ট/জন্ম নিবন্ধন/ড্রাইভিং লাইসেন্স) ব্যবহার করে একজন গ্রাহক সর্বোচ্চ ২টি সিম কার্ড কিনতে পারবেন। এই সুবিধা বারবার নেওয়ার জন্য নয়, বরং সাময়িক ও জরুরি ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।
এনআইডি ছাড়া সিম কার্ড কোথায় পাওয়া যাবে?
এনআইডি ছাড়া (অর্থাৎ জন্ম নিবন্ধন, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে) সিম কার্ড কিনতে হলে আপনাকে অবশ্যই যে মোবাইল অপারেটরের সিম কার্ড কিনতে চান তার অফিসিয়াল কাস্টমার কেয়ার (Customer Care) অথবা এক্সপেরিয়েন্স সেন্টারে (Experience Center) যেতে হবে।
আঙুলের ছাপ বা বায়োমেট্রিক ভেরিফিকেশন
এনআইডি ছাড়া সিম কিনলেও আপনার বায়োমেট্রিক (আঙুলের ছাপ) প্রদান করতে হবে। অনেক সময় মানুষ মনে করে এনআইডি নেই মানে বায়োমেট্রিকও লাগবে না। তাই সিম কেনার আগে এটা অবশ্যই মাথায় রাখতে হবে।
প্রবাসী বা বিদেশিদের জন্য নিয়ম
বাংলাদেশে প্রতিবছর অসংখ্য বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। যেহেতু তাদের বাংলাদেশি এনআইডি (NID) কার্ড থাকে না এবং তাদের নিজ দেশের সিম এখানে সচল থাকে না, তাই বিটিআরসি তাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে।
সিমের সংখ্যা ও সংগ্রহের স্থান: একজন বিদেশি পর্যটক তার মূল পাসপোর্ট ব্যবহার করে সর্বোচ্চ ২টি সিম কার্ড ক্রয় করতে পারেন। তবে এই সিম যেকোনো সাধারণ দোকান থেকে কেনা সম্ভব নয়। তাদের অবশ্যই অনুমোদিত কাস্টমার কেয়ার বা বিমানবন্দর সংলগ্ন মোবাইল অপারেটরের বুথ থেকে সিম সংগ্রহ করতে হবে।
মেয়াদ ও বায়োমেট্রিক: পাসপোর্ট দিয়ে কেনা এসব সিমের মেয়াদ সাধারণত ৯০ দিন বা ৩ মাস পর্যন্ত হয়ে থাকে। তবে ভিসার মেয়াদের ওপর ভিত্তি করে এই সময়সীমা কম-বেশি হতে পারে। সিম কেনার সময় বিদেশি নাগরিকদেরও বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ প্রদান করতে হয়। ভিসার মেয়াদ শেষ হলে বা নির্ধারিত সময় পার হলে সিমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ কয়টি সিম কেনা যায়?
বর্তমান সরকারের (বিটিআরসি-BTRC)-এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে একটি মাএ জাতীয় পরিচয়পত্র (NID কার্ড) ব্যবহার করে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ৫টি সিম (Registration) করা যাবে।
যদি আগে সংখ্যাটা ১৫টা ছিল। কিন্ত বর্তমানে এটা কমিয়ে মাএ ৫ সিম করা হয়েছে।
এছাড়াও আপনার নামে কয়টা সিম কার্ড রয়েছে জানতে বা আপনার NID-এর বিপরীতে কয়টি সিম রেজিস্টার্ড আছে তা জানতে, যেকোনো সিম থেকে *16001# ডায়াল করুন।
কেন এই নতুন সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি?
বর্তমান বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানিয়েছেন—
- সিম কার্ডের অপব্যবহার রোধ
- অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ
- ভুয়া পরিচয়ে অতিরিক্ত সিম ব্যবহার বন্ধ
এই সব লক্ষ্যেই জাতীয় পরিচয়পত্র ছাড়া সিম কেনার সংখ্যা সীমিত করে ২টি করা হয়েছে। এবং সর্বচ্চো সিম ক্রায় করার সীমা ৫টি তে নামিয়ে আনা হয়েছে।
অন্যের NID বা ভুয়া কাগজ দিয়ে সিম কেনা কি বৈধ?
❌ না, এটি সম্পূর্ণ অবৈধ একটা কাজ। ভুয়া কাগজপএ দিয়ে সিম কেনার কারনে যেকোনো সময় আপনার সিম কার্ডটি ব্লোক হতে পারে। এছাড়া যোকোনো সময় পুলিশি ঝামেলায় পড়তে পারেন। বা আপনার জেল জরিমানাও হতে পারে।
তাই দালাল বা ভুয়া উপায়ে সিম কেনা থেকে অবশ্যই আপনি বিরত থাকুন।
১৮ বছরের নিচে হলে সিম নেওয়ার নিয়ম
সাধারনত বাংলাদেশে ১৮ বছরের কম বয়সী হলে সিম কার্ড ক্রায় করা যায় না। সেক্ষেত্রে অভিভাবক যেমন পিতা-মাতা বা বড় ভাই থাকলে তার এনআইডি ব্যাবহার করে সিম নেয়া যায়। এবং পরবর্তীতে নিজের এনআইডি হলে সিম পুন রিজিস্ট্রেশন করে নিজের নামে করে নেয়া যায়।
প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন: NID ছাড়া গ্রামীণফোন/রবি/বাংলালিংক সিম পাওয়া যাবে?
উত্তর: হ্যাঁ, তবে সর্বোচ্চ ২টি এবং নির্দিষ্ট সময়ের জন্য।
প্রশ্ন: জন্ম নিবন্ধন দিয়ে কয়টা সিম পাওয়া যাবে?
উত্তর: সর্বোচ্চ ২টি।
প্রশ্ন: ৬ মাস পরে কী হবে?
উত্তর: NID দিয়ে নিবন্ধন না করলে সিম ব্লক হয়ে যাবে।
উপসংহার
সংক্ষেপে বলতে গেলে, জাতীয় পরিচয়পত্র ছাড়া বাংলাদেশে সিম কেনা সম্ভব, তবে এটা সীমিত পরিসরে ও নির্দিষ্ট শর্তে। বিটিআরসির নিয়ম মেনে চললে ভবিষ্যতে কোনো ঝামেলা ছাড়াই সিম ব্যবহার করা যাবে।

